যদি বারণ কর তবে গাহিব না।
যদি শরম লাগে মুখে চাহিব না।
যদি বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না ॥
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে।
যদি তোমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না ॥
যদি বারণ কর তবে গাহিব না।
যদি শরম লাগে মুখে চাহিব না।
যদি বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না ॥
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে।
যদি তোমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না ॥
Discussion
Public comments for Jodi Baron Koro Tobe Gahibo Na are available on the discussion page.
View discussion