যদি মনে হয় ভার মালাখানি আর
রেখো না গলে।
অভিমান তবু রবে না তো মোর
নয়ন জলে।।
ভুলিনা হায় এই কাছে থাকা
মিলনের মোহে হাতে হাত রাখা
দূরে গিয়ে নয় মনে করো ওগো
ভুলেছি প্রেমেরই ছলে।।
আমার নয়নে শত-শ্রাবণের
বেদনা করেছি জমা
ভুল করে যদি ভালবেসে থাকি
করিও না হয় ক্ষমা।।
মনে করো এই কুসুমের মেলা
এতে শুধু ভুল ক্ষণিকেরই খেলা
আমার মতন চেয়োনা বুঝিতে
বেদনা কাহারে বলে।।
Discussion
Public comments for Jodi Mone Hoy Bhar Malakhani are available on the discussion page.
View discussion