যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে এ বুকে,
যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে,
তবে খুঁজতে না ভুল ভুলের ঠিকানায়,
যদি তুমি জানতে।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির দল
রোদেলা সময় হয়েছে মেঘ,
তোমারই নামে পরেছে আবেগ,
তবু পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির দল
জল ছুয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার?
তবু পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির দল
Discussion
Public comments for Jodi Tumi Jante are available on the discussion page.
View discussion