জয় হোক, জয় হোক নব অরুণোদয়।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়॥
এসো অপরাজিত বাণী, অসত্য হানি—
অপহত শঙ্কা, অপগত সংশয় ॥
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা—
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ॥
Read Joy Hok Joy Hok Nobo Arunodoy in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1932
জয় হোক, জয় হোক নব অরুণোদয়।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়॥
এসো অপরাজিত বাণী, অসত্য হানি—
অপহত শঙ্কা, অপগত সংশয় ॥
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা—
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ॥
More songs you may enjoy.
মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব
Rabindranath Tagore
"মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব দরশনে আকুল প্রাণ, আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে স্মিগ্ধ মলয়, পিকতান।"
অগ্নিশিখা, এসো এসো
Rabindranath Tagore
"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"
অন্তর মম বিকশিত করো
Rabindranath Tagore
"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"
হৃদয়ে তোমার দয়া যেন পাই
Rabindranath Tagore
"হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ॥"
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
Rabindranath Tagore
"শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার, শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥ যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥"
শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে
Rabindranath Tagore
"শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে-- ফিরি হে দ্বারে দ্বারে-- চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥"
Discussion
Public comments for Joy Hok Joy Hok Nobo Arunodoy are available on the discussion page.
View discussion