Back to Library
Devotional

শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার Shubhodine Eseche Donhe Chorone Tomar

Rabindranath Tagore

Shubhodine Eseche Donhe Chorone Tomar lyrics by Rabindranath Tagore (1894). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥

যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥

যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার॥

যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
যদি কভু শ্রান্ত হয় কোলে নিয়ো দয়াময়–
যদি কভু পথ ভোলে দেখায়ো আবার॥

Read in Banglish
Shubhodine eseche donhe chorone tomar, Shikhao premer shikkha, kotha jabe aar. Je prem sukhete kobhu molin na hoy, probhu, Je prem dukhete dhore ujjwal akar. Je prem shoman bhabe robe chirodin, Nimeshe nimeshe jaha hoibe nobin. Je premer shubhro hashi probhatokironorashi, Je premer oshrujol shishir ushar. Je premer poth geche omritosodone Se prem dekhaye dao pothik-dujone. Jodi kobhu shranto hoy kole niyo doyamoy— Jodi kobhu poth bhole dekhayo abar.

Related songs

More songs you may enjoy.

Blessing

Sukhe Thako Ar Sukhi Koro Sabe

সুখে থাকো আর সুখী করো সবে

Rabindranath Tagore

"সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥ মঙ্গলের পথে থেকো নিরন্তর, মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--"

Festive

Madhu Mongol Godhuli Porinoy Utsob

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

Rabindranath Tagore

"মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব দরশনে আকুল প্রাণ, আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে স্মিগ্ধ মলয়, পিকতান।"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Hridoye Tomar Doya Jeno Pai

হৃদয়ে তোমার দয়া যেন পাই

Rabindranath Tagore

"হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ॥"

Devotional

Shunyo Hate Phiri, He Nath, Pothe Pothe

শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে

Rabindranath Tagore

"শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে-- ফিরি হে দ্বারে দ্বারে-- চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥"

Discussion

Public comments for Shubhodine Eseche Donhe Chorone Tomar are available on the discussion page.

View discussion