ওই শরৎ আকাশ পুজোর আভাস
কাশের দোলায় মন নেচে ওঠে,
এই পুজোর কদিন, প্রেমের সিজিন
ঘুরবো অলগলি পায়ে হেঁটে।
ঠাকুর দেখতে যাওয়া, ফুচকা খাওয়া
নাচে গানে জমিয়ে প্যান্ডেলে,
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।
ও মায়েরই আরতি, মনে আজ মিনতী
উলুতে শঙ্খতে আজ আগমনীর সুর,
তোমার ওই রূপে মা, কি দেবো উপমা
চরণে আলতা রাঙা কপালে সিঁদুর,
মায়ের আশীষ নিতে, অঞ্জলিতে
ধুনুচি নাচে কমর দোলে।
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।
ও তোমাকে পাওয়াতে, আলতো ছোঁয়াতে
এ শুভ শারদীয়ায় খুশির ঝলক,
জানিনা কি সুখে, দুরুদুরু এ বুকে
চোখে চোখে রেখেছি তাই পড়েনা পলক,
নতুন জীবন জুড়ে হৈহুল্লোড়ে
মনে আজ তুফানী ঝড় তোলে।
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,
জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে
যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।
Discussion
Public comments for Joy Joy Durga Maa are available on the discussion page.
View discussion