শিউলি গাছে যখন এলো
শিশির কণা দুর্বা ছুলো
ভোরের পাখি বলে গেল
এটা মায়ের আসার সময়
রেডিওতে মহালয়া কাশের বনে
মিঠে হাওয়া হাসি মুখে বলছে
আকাশ এটা মায়ের আসার সময়
বাজা ঢাকের সুর বাজা বরণের ডালা সাজা
বোধনের সময় বয়ে যায়
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়
বলো জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়
একটা বছর পর ঘরের মেয়ে
এলো বাপের বাড়ি
আলতা সিঁদুর দিয়ে সাজিয়ে দিই
পড়িয়ে দি লাল শাড়ি
বাজা ঢাকের সুর বাজা
বরণের ডালা সাজা
বোধনের সময় বয়ে যায়
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়
প্রতিমাতে যেমন দুর্গা আছে
তেমন প্রতিটা মা মহামায়া
এবার পুজো হোক তোমার নামে
ও গর্ভধারিণী আমার মা
প্রতিমাতে মা দুর্গা আছে
তেমন প্রতিটা মেয়ে দুর্গা
এবার পুজো মেয়ে তোমার নামে
তুমি লক্ষ্মী আমার দশভূজা
বাজা ঢাকের সুর সাজা
বরণের ডালা সাজা
বোধনের সময় বয়ে যায়
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়
Discussion
Public comments for Maa Asche are available on the discussion page.
View discussion