রক্ত জবা দিয়ে তোরে
পুজি মা গো মনের ঘরে,
দোষ করেছি জীবনে যা
ক্ষমা দে না তার।
কালী নামে ডুবে যাবো
অতল সাগর পাড়ি দেবো,
কালী ছাড়া জীবনে যে চাইনা কিছুই আর।
দয়াময়ী মা যে আমার দিও গো অভয় ..
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়,
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়।
পড়ে থাকি জগৎ ভুলে
আমি মা গো তোর আঁচলে,
করজোড়ে ডাকি তোরে
দেখা দে আমায়।
সাধের দেহ পড়ে রবে
থাকবো কত দিন আর ভবে,
শুনেছি মা ত্যাগেই নাকি
তোকে পাওয়া যায়।
ওই চরণে কালী বলে
জীবন পড়ে রয়..
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়,
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়।
মনের সুখে শ্যামা গানে
থাকি মগন এ জীবনে,
তুই এলে মা মুছে যাবে
যত অন্ধকার।
ওরে পাগল ভক্তি ভরে
দু হাত তুলে ডাক না মা রে,
খুলে যাবে এ কপালের
যত বন্ধ দ্বার।
জানি আমি তুচ্ছ দারুণ
তবু রাখিস তোরই সাথে,
এ জীবনে সবটা ছেড়ে
থাকতে চাই মা তোর চরণে,
দয়াময়ী মা যে আমার
দিও গো অভয় ..
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়,
বল জয় মা কালীর জয়
বল জয় জয় কালীর জয়।
Discussion
Public comments for Joy Ma Kali are available on the discussion page.
View discussion