জ্বলছে আগুন বুকের মাঝে পুড়ছে কত মন
নিকোটিনের ধোঁয়ায় এখন কাটে রে জীবন
তোর পিরিতে পাগল হইলাম জানতে পারলি না
জীবন দিয়াও বেসে ভালো তোরে পাইলাম না রে বন্ধু তোরে পাইলাম না
আমার আকাশ জুড়ে শুধু তোর এ জোছনা
তোর আকাশে আন্ধার ছাড়া কিছু পাইলাম না
স্বপ্ন গুলো গুমরে মোরে ভাবছে তোকে রোজ
কেমন আছি তোরে ছাড়া রাখিস কি তার খোঁজ
যত্ন নিয়ে করে গেলি আমার সর্বনাশ
তুই তো সেদিন হেসেছিলি
যেদিন আমি কেঁদেছিলাম
ধরা ছোঁয়ার বাইরে চলে যাবো
তোকে কথা দিলাম
মিঠে অভিনয় গুলো
মনে ধরে রাখি
তুই কোন আকাশে উড়িস বন্ধু
কোন আকাশের পাখি
আগে জানলে তোরে মনের ঘরে
রাখতাম না রে পুষে
আমার দুনিয়াটা অন্ধকার আজ
তোরে ভালোবেসে
আজকে আমাকে তুই কাঁদিয়েছিস
ভালোবাসি বলে
একদিন আমি সুখী হবো
তুই ভিজবি চোখের জলে
যে বুকেতে থাকবি বলে ছেড়ে গেলি তুই
ধোঁয়া ছাড়া সে বুকে আজ থাকে না কিছুই
ভাবলেই তোর কথা গুলো দু চোখ ভিজে যায়
সত্যি ছিল সবই নাকি শুধুই অভিনয়
আমার মতো সুখী কজন ভালোবেসে হায়
জীবনে যে তোর মতো নকল মানুষ পায়
শুনেছিলাম প্রেমে মানুষ বোধহয় পাগল হয়
পেয়ে তোকে জানলাম সেসব গল্পেতে হয়
যত্ন নিয়ে করে গেলি আমার সর্বনাশ
Discussion
Public comments for Nicotin are available on the discussion page.
View discussion