কাঙালের অশ্রুতে যে রক্ত ঝরে
ভগবান, ও ভগবান দেখেও তুমি দেখে না।
ওরা যে সেই পাঁজরে প্রাসাদ গড়ে
ভগবান ও ভগবান দেখেও তুমি দেখো না।
মিনতি শুনে হায়
পাষাণও গলে যায়
তুমি তো দেখোনা গো চেয়ে
বেদনা পেয়ে
আমরা কাঁদি ওদের ক্ষেতে
হাসির ফসল ঝরে গো।।
মোদের এ ভাগ্য যেন খেলার পাশা।
ওদেরই চরণছায়ে বাঁধে বাসা।
এ ব্যথা শোধে গো
আঁধারে বোধে গো
জানিনা আমাদের কি দাম আছে
আলোরই কাছে
আমরা যেন প্রদীপ শিখা।
নিয়তি যে ধরে গো।।
Discussion
Public comments for Kangaler Ashrute Je Rokto Jhore are available on the discussion page.
View discussion