কত যত্ন করে রাখি
ওরে আমার পোষা পাখি,
বড় ভাগ্য গুনে পেয়েছি তোমায়।
দূরে গেলেই বাড়ে জ্বালা
এই মন হয় উতলা,
তোমার কথা ভেবে কাটে না বেলা।
তোমার মনের ভাবনায়
আমি কিছুই বুঝিনা,
বড় আপন আপন লাগে
আবার কেন অচেনা।
লাল শাড়ী পরে তুমি ছাড়বা আমারে
ভাবতেই জানি কেমন মনে ব্যাথা লাগে রে।
লাল শাড়ী পরে তুমি ছাড়বা আমারে
ভাবতেই জানি কেমন মনে ব্যাথা লাগে রে।
তোমার হাসি মাখা মুখটা আমার
সব সুখের কারণ,
তাই বারে বারেই ফিরি যতই
করই না বারণ।
মন বিভোর থাকে যখন তুমি
দেখা দাও না হায়,
কিভাবে বুঝাই, কতটা চাই
ভালোবাসি তাই।
লাল শাড়ী পরে তুমি ছাড়বা আমারে
ভাবতেই জানি কেমন মনে ব্যাথা লাগে রে।
লাল শাড়ী পরে তুমি ছাড়বা আমারে
ভাবতেই জানি কেমন মনে ব্যাথা লাগে রে।
Discussion
Public comments for Lal Shari are available on the discussion page.
View discussion