Back to Library
Melancholic

কার কাছে যাব কারে জানাব Kar Kache Jabo Kare Janabo

Shah Abdul Karim

Kar Kache Jabo Kare Janabo lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
বাউল
Lyrics

কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না ॥

নতুন ফাগুনে নতুন যৌবনে
পাগল মনে বুঝ মানে না
মনের বসন্ত হয় যদি অন্ত
ফিরে তো আর আসিবে না ॥

সুসময়ে সুজন হইয়া আপন
স্বরূপে যখন দেখা দিল না
বিনে প্রাণসখা বসে কাঁদি একা
কপালে কী লেখা জানি না ॥

সরল জানিয়া পিরিতি করিয়া
কাঁদিয়া দিন ফুরায় না
আবদুল করিম বলে অন্তিম কালে
চরণ পাইব বলে বাসনা ॥

Read in Banglish
Kar kache jabo kare janabo Ontorer bedona Sohite na pari jolepure mori Pran bondhuay dukkho bojhe na Notun fagune notun joubone Pagol mone bujh mane na Moner bosonto hoy jodi onto Phire to ar asibe na Susomoye sujon hoiya apon Shorupe jokhono dekha dilo na Bine pransokha bose kandi eka Kopale ki lekha jani na Sorol janiya piriti koriya Kandiya din phuray na Abdul Korim bole ontim kale Choron paibo bole basona

Related songs

More songs you may enjoy.

Melancholic

Bandhua Re Ki Doshe Charite Chao More

বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে

Shah Abdul Karim

"বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে তুমি কি জানো না আমি ভালোবাসি কারে রে– কী দোষে ছাড়িতে চাও মোরে ॥"

Devotional

Bandhua Re Kulman Sonpilam Tomare

বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে

Shah Abdul Karim

"বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে কূল দাও কি ডুবাইয়া মার যা লয় তোমার অন্তরে ॥ যেদিন হতে তোমার প্রেমে সঁপেছি পরান সে দিন হতে ছেড়ে দিছি লাজ-কুলমান"

Melancholic

Bolo Sokhi Pranpakhi Kar Kunje Roilo

বলো সখি প্রাণপাখি কার কুঞ্জে রইল

Shah Abdul Karim

"বলো সখি প্রাণপাখি কার কুঞ্জে রইল এ জীবনে ভুলিবে না আমারে কইল"

Melancholic

Bondhu Bine Eka Ghore Bhalo Lage Na

বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না

Shah Abdul Karim

"বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না কার কাছে কই মনের দুঃখ কে আপনা ॥ ছোটবেলা প্রেম করিলাম আনন্দ মনে যৌবনে ছাড়িয়া যাবে আগে কে জানে?"

Melancholic

Bondhu Dorodiya Re

বন্ধু দরদিয়া রে আমি তোমায় চাই রে বন্ধু

Shah Abdul Karim

"বন্ধু দরদিয়া রে আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে ॥"

Melancholic

Pora Ongo Puribar Basona Re

পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে

Shah Abdul Karim

"পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে ও কোকিলা পুড়তে পুড়তে সোনার অঙ্গ হইয়া গেল কালা রে"

Discussion

Public comments for Kar Kache Jabo Kare Janabo are available on the discussion page.

View discussion