কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে।
তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া,
কে তবে মথুরায় রাজা হলে।
কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ নাই
ভারত পুরাণে তাই কয়
তবে ধনি কেন দুর্জয়।
বিচ্ছেদ এ জগতে জানালে।
সবে বলে অটল হরি
সে কেন হয় দণ্ডধারী
কিসের অভাব তারি
ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।
নিগম খবর জানা গেল
কৃষ্ণ হইতে রাধা হ’ল
তবে কেন এমন বলো
আগে রাধা পাছে কৃষ্ণ বলে।
কৃষ্ণ-লীলার লীলা অথাই
থাই দিবে কেউ সে সাধ্য নাই
কি ভাবিয়ে করে যাই
লালন বলে, প’লাম নিষম ভোলে।।
Discussion
Public comments for Ke Bojhe Sei Krishner Opar Leele are available on the discussion page.
View discussion