কে যাবে গো আয় সখী ধীর সমীর বনে
মনোচোরা প্ৰাণের হরি যাবে যমুনা পুলিনে
সঙ্কেত মুররীর ধ্বনি শ্যাম জানে আর আমি জানি
হইয়ে উন্মাদিনী নৈলে যাব একাকিনী শ্যাম দরশনে
পাখা নাইলে প্ৰাণপাখি ঘুরতেছ পিঞ্জিরায় থাকি
আমার মনকে বুঝাইয়া রাখি সে যে প্ৰবোধ না মানে
কাল হইল কালিয়ার বাঁশি কুলবধূর প্রাণ বিশি লাগাইয়া রাশি
রাধারমণ বলে অভিলাষী ঐ রাঙা চরণে
Discussion
Public comments for Ke Jabe Go Ay Sokhi are available on the discussion page.
View discussion