Back to Library
Melancholic

কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে Ke Kandis Ei Dudiner Khelaghore

Sohrab Hossain

Ke Kandis Ei Dudiner Khelaghore lyrics by Sohrab Hossain (1959). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Release

1959

কণ্ঠশিল্পী
সোহরাব হোসেন
Lyrics

কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে
অবুঝের মতো রে
কেন এত প্রেম এত ভালোবাসা
হারানো দিনের তরে ৷

কত যে আশায় বাঁধে ওরা ঘর তবু তো সে ঘর ভাসে
কত যে আঘাত ধরণিরে দিয়া একেলা নিয়তি হাসে
কত যে প্রাণের আধো ফোঁটা ফুল
বাতাসে ঝরিয়া পড়ে ৷৷

হয়তো কোথায় নিভেছে বাতি জেগে থাকা কার ঘরে
হয়তো কোথায় জেগেছে কাঁদন বিদায় দেবার পরে।
হৃদয় ভরিয়া রেখেছিস তুই চলে যাওয়া কার স্মৃতি
এ মাটির দেহ স্মৃতিটুকু নিয়া একদিন হবে মাটি
মহাকাল বুঝি উদাসীন মনে
হিসাব-নিকাশ করে ॥

Read in Banglish
Ke kandis ei dudiner khelaghore obujher moto re keno eto prem eto bhalobasha harano diner tore. Koto je ashay bandhe ora ghor tobu to se ghor bhashe koto je aghat dhoronire diya ekela niyoti hashe koto je praner adho phota phul batase jhoriya pore. Hoyto kothay nibheche bati jege thaka kar ghore hoyto kothay jegeche kandon biday debar pore. hridoy bhoriya rekhechis tui chole jawa kar smriti e matir deho smritituku niya ekdin hobe mati mohakal bujhi udashin mone hisab-nikash kore.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jao Pakhi Bolo Tare

যাও পাখি বলো তারে

Krishnokoli Islam

"সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…"

Energetic

Tor Roop Dekhe Chokh Dhadhe

তোর রূপ দেখে চোখ ধাঁধে

Mohammad Ali Siddiqui

"তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না থমক দেখে চমক লাগে পরাণ দোলে না।।"

Romantic

Tui Je Amar Milonmala

তুই যে আমার মিলনমালা

Andrew Kishore & Sabina Yasmin

"তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি রশ্মি সুতায় বেঁধে রাখি কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী দমে দমে তোরে ডাকি"

Philosophical

Ek Achin Pakhi Ure Ure Elo

এক অচিন পাখি উড়ে উড়ে এল

Anup Ghoshal

"এক অচিন পাখি উড়ে উড়ে এল বুকের ভাঙা খাঁচাতে, ওরে ওরে | তারে যতন করে করে রাখব ধরে ধরে এ প্রাণ বাঁচাতে রে দাদা |"

Romantic

Antor Dilam Bichaiya

অন্তর দিলাম বিছাইয়া

Kanak Chapa

"অন্তর দিলাম বিছাইয়া বইসা লওনা জিরাইয়া যদি তোমার চায় মনে"

Melancholic

Mitthye Premer Gaan

মিথ্যে প্রেমের গান

Ishan Mitra

"তুই থাকিস কথার অপেক্ষায়, আমি থাকি একা কবিতায়। ভালো থাকার অভিনয় খুব কঠিন। অভিমান আমার ছুটি চায়।"

Discussion

Public comments for Ke Kandis Ei Dudiner Khelaghore are available on the discussion page.

View discussion