তুই থাকিস কথার অপেক্ষায়,
আমি থাকি একা কবিতায়।
ভালো থাকার অভিনয় খুব কঠিন।
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান,
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে।
তোমায় আজ না পেলে,
আমার কি বা এসে যায়।
তোমাকে আড়ালে এই গান ভালোবেসে যায়।
ভালো থাকার অভিনয় খুব কঠিন।
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান,
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে।
Discussion
Public comments for Mitthye Premer Gaan are available on the discussion page.
View discussion