পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে
চরকি ঘোরে পাঁপড় ভাজায়
মাতালিয়া ঢোলকে মনকে মাতায়
তোরা কে কে যাবি রে
কে কে যাবি রে
কে কে যাবি রে তোরা আয়
পয়সা যদি নেই পকেটে ভাবনা কী আছে
ঘুরতে মানা চড়তে মানায়
ভীড়ে মেশা আনন্দের কি আসে যায়
তোরা কে কে যাবি রে
কে কে যাবি রে
কে কে যাবি রে তোরা আয়
এক রঙা এই জীবন ছেড়ে একটু পালানো
তার বেশী হায় কেই বা কী পায়
বেচা কেনার হিসেবে খুশীর খেলায়
মোরা সবাই যাবরে
সবাই যাবরে
সবাই যাবরে মেলায়
Discussion
Public comments for Ke Ke Jabi Re are available on the discussion page.
View discussion