বাড়লে বয়স সবাই মানুষ হয় কি
শুনলে কথা মানুষ চেনা যায় কি
চেনা সহজ নয়
চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়
(ভাইরে) বলি তাই মানুষ চেনা দায়
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ
নিলাম এ শপথ
আমি নয় শত্রু হব তাই
(ভাইরে) আমি নয় শত্রু হবো তাই
হাসলে পরে রসিক সবাই হয় কি
কান্না এলে কাঁদতে পারা যায় কি
হাসির নীচে কান্না
অনেক হল আর না
মন খুলে হেসেই যাব তাই
(ভাইরে) মন খুলে হেসেই যাবো তাই
Discussion
Public comments for Manush Chena Jay Ki are available on the discussion page.
View discussion