কখন ভালো লাগে, কেন যে ভালো লাগে
কাকে যে ভালো লাগে — কে বলতে পারে
কেতাবে পড়েছি ফুলেতে মধু থাকে
তাইতো ভ্রমর ফুলকে কাছে ডাকে ।
আইন মেনেছি আইন জেনেছি
ভালোবাসার আইন বুঝিনি এর আগে
বয়স চলে গেলে সব বুঝে ফেলে
পড়েছি মুস্কিলে বোঝাব বলো কারে ।।
রঙীন নেশা যে লেগেছে দুটো চোখে
কি জানি প্রেমে পড়ে কি যে করে লোকে ।
আনাড়ি বলে কি মরেছি জ্বলে কি
দিনের আকাশে চাঁদটা দেখি জাগে
বয়স চলে গেলে এ-সব বুঝে ফেলে
পড়েছি মুস্কিলে বোঝাব বলো কারে ।।
Discussion
Public comments for Keno Eto Bhalo Lage Tomake are available on the discussion page.
View discussion