Back to Library
Philosophical

কেউ বা করছেন ব্যারিস্টারী কেউ বা করছেন ম্যাজিস্টারি Keu Ba Korchen Barristery Keu Ba Korchen Magistary

Manna Dey

Keu Ba Korchen Barristery Keu Ba Korchen Magistary lyrics by Manna Dey (1967). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Release

1967

কণ্ঠশিল্পী
মান্না দে
ধরণ
আধুনিক
Lyrics

ভোলা-ময়রা —
কেউ বা করছেন ব্যারিস্টারী কেউ বা করছেন ম্যাজিস্টারি
এলেমের জোরে কেউ বা করছেন জজগিরি
আর এ ব্যাটা পূজোর বাড়ি ভোজে লোভে নাচতে এসেছে ॥

পেদরু ফিরিঙ্গির বেটা পেরু কাটা
বেটা ছিল ভালো সাহেব ছিল হোলো বাঙালী
আর কবির দলে এসে মিলে পেটের কাঙালি ।
জন্ম যেমন যার কর্ম তেমন তার
ও বেটা ভেড়ের ভেড়ে নিমক ছেড়ে কবির ব্যবসা ধরেছে ॥

অ্যান্টনী ফিরিঙ্গী —
যে শক্তি হতে উত্পত্তি তোমার পত্নী কি কারণ
কহ দেখি শুনি এর বিশেষ বিবরণ ।
সমুদ্র মন্থন-কালে বিষ পান করেছিলে
তখন ডেকেছিলে দুর্গা বলে
সেদিন কি ভুলেও তাহারে বলেছিলে জননী !

ভোলা-ময়রা —
আমি সেই ভোলানাথ নইরে সে ভোলানাথ নই
আমি ময়রা ভোলা হরুর চেলা বাগবাজারে রই
আমি যদি সে ভোলানাথ হই
সবাই ভজে ভোলার চরণ আমার চরণ পূজে কই ॥

অ্যান্টনী ফিরিঙ্গী —
প্রশ্নটা যে এড়িয়ে গেলি ওরে ভোলানাথ
ভেবেছিস উলটাপালটা কথা বলে করবি আসরমাত
শোনরে ভোলা তোরে আমি একটি কথা বলি,
নিজের ফাঁদে পড়ে এবার নিজেই যে তুই মলি,
জয় জয় যোগেন্দ্র-জায়া অসীম দয়া তাঁর,
সেই চরণে ঠাঁই নিস তো ( ভোলা ) তবেই হবি পার ॥

ভোলা-ময়রা —
তুই জাত ফিরিঙ্গি জবরজঙ্গী, তোকে পারবে না মা তরাতে ।
শোনরে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই রে নষ্ট মহা-দুষ্ট
তোর কি ইষ্ট কালীকৃষ্ট ভজগে তুই যিশুখ্রিস্ট

অ্যান্টনী ফিরিঙ্গী —
সত্য বটে আমি জেতেতে ফিরিঙ্গি
ঐহিকে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী ॥

ভোলা-ময়রা —
দারোগারই চেয়ে দেখছি চৌকিদারের হাঁক বেশী,
সূর্য থেকে বালিরই তাপ অধিক সে ভাই কোন দেশী ?
সানাইটা না গর্জে যত তর্জেরে তার পো-এর দল
বালুচরেও দাঁড়িয়ে বলে হ্যাঁ এখানে হাঁটুজল ।

অ্যান্টনী ফিরিঙ্গী —
জয় হোলো তোমার ভোলা কার সাধ্য তোমায় হারাতে
এবার তুমি থাকো গিয়ে ফুলবাবুদের পাড়াতে ।
স্বয়ং বিদ্যেসাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে ,
তোমার মত কবি কে আর আছে এ কোলকাতাতে
আমার জন্য থাকুক না হয় শুধুই কাঁটার জ্বালা
সবার মাঝে তোমার গলায় পরিয়ে দিলাম মালা ।

Read in Banglish
Bhola-Moyra — Keu ba korchen barristery keu ba korchen magistary Elemer jore keu ba korchen jojgiri Ar e beta pujor bari bhoje lobhe nachte eseche ॥ Pedru firingir beta peru kata Beta chhilo bhalo saheb chhilo holo Bangali Ar kobir dole ese mile peter kangali. Jonmo jemon jar kormo temon tar O beta bherer bhere nimok chhere kobir byabsha dhoreche ॥ Antony Firingee — Je shakti hote utpotti tomar potni ki karon Koho dekhi shuni er bishesh biboron. Somudro monthon-kale bish pan korechhile Tokhon dekechhile Durga bole Sedin ki bhuleo tahare bolechhile jononi! Bhola-Moyra — Ami sei bholanath noire se bholanath noi Ami moyra bhola horur chela Bagbazare roi Ami jodi se bholanath hoi Sobai bhoje bholar choron amar choron puje koi ॥ Antony Firingee — Proshnota je ediye geli ore bholanath Bhebhechis ultapalta kotha bole korbi asormat Shonre bhola tore ami ekti kotha boli, Nijer phande pore ebar nijei je tui moli, Joy joy jogendro-jaya osim doya tar, Sei chorone thai nis to ( bhola ) tobei hobi par ॥ Bhola-Moyra — Tui jat firingi joborjongi, toke parbe na ma torate. Shonre bhroshto boli sposhto, tui re noshto moha-dushto Tor ki ishto kalikrishto bhojge tui jishukhristo Antony Firingee — Sotyo bote ami jete-te firingi Oihike lok bhinno bhinno ontime sob ekangi ॥ Bhola-Moyra — Darogar-i cheye dekhchi choukidarer hak beshi, Surjo theke balir-i tap odhik se bhai kon deshi? Sanaita na gorje joto torjere tar po-er dol Baluchore-o dariye bole hyan ekhane hatujol. Antony Firingee — Joy holo tomar bhola kar saddhyo tomay harate Ebar tumi thako giye phulbabuder parate. Swayang Vidyasagar moshai tomay thai diyechen mathate, Tomar moto kobi ke ar ache e Kolkatate Amar jonno thakuk na hoy shudhui kantar jwala Sobar majhe tomar golay poriye dilam mala.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Dekhoni Ki Pathoreo Phote Phul

দেখনি কি পাথরেও ফোটে ফুল

Manna Dey

"দেখনি কি পাথরেও ফোটে ফুল, ভুল করেও মধুর হয় সে ভুল ।। দেখেছ কি বরষার ফাঁকে, জোছনার চোখ জলে ভরে থাকে"

Melancholic

Aami Je Jalsaghore Beloyari Jhar

আমি যে জলসাঘরে বেলোয়াড়ী ঝাড়

Manna Dey

"আমি যে জলসাঘরে বেলোয়াড়ী ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর ।।"

Romantic

Ami Jamini Tumi Shoshi He

আমি যামিনী তুমি শশী হে

Manna Dey

"আমি যামিনী তুমি শশী হে ভাতিছো গগন মাঝে । মম সরসীতে তব উজল প্রভা বিম্বিত যেন লাজে ।।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Melancholic

Chol Phire Chol

চল ফিরে চল

Manna Dey

"চল ফিরে চল, তা’রে পাওয়া যাবে না। এই আঁকা বাঁকা ঘুরো পথ যে আর ফুরাবে না।"

Discussion

Public comments for Keu Ba Korchen Barristery Keu Ba Korchen Magistary are available on the discussion page.

View discussion