কতটা পথ হাঁটলে তবে
মিলবে তোমার দেখা
কতটা রাত জাগলে তবে
হব না আর একা
আমি তো বেশ আছি এখন
তোমারই ভাবনায়
অচেনা এক ঘোরের মধ্যে
দিনটা কেটে যায়
কেউ জানে না কেউ বোঝে না
আমারই তো মন
কাকে ভেবে সারাক্ষণ
কাঁদে অকারন
কেউ জানে না কেউ বোঝে না
আমারই তো মন
কাকে ভেবে সারাক্ষণ
কাঁদে অকারন
তোমার জন্য জমিয়ে রাখা
গল্প বলি কাকে
আসব ফিরে বলবে কে যে
আগলে রাখা সুখে
স্বপ্নগুলো মেললে ডানা
পৌঁছায় কি ওধারে
সবটা কথা লিখে দিলে
মুছবে কি আধাঁরে
কেউ জানে না কেউ বোঝে না
আমারই তো মন
কাকে ভেবে সারাক্ষণ
কাঁদে অকারন
Discussion
Public comments for Keu Jane Na are available on the discussion page.
View discussion