আয়না কিনিলাম, চিরুনি কিনিলাম
তেল কিনিবার কথা মনত নাই,
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়,
বানারসি বন্ধু গামছা গায়
আয়না-ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়।
মোহন বাঁশি তুলা রাশি, স্বামী নাই ঘরে
মনের মত রসিক পাইলে বন্ধু মাতায় আদরে,
মোহন বাঁশি তুলা রাশি বন্ধু স্বামী নাই ঘরে
মনের মত রসিক পাইলে বন্ধু মাতায় আদরে,
যুবতী নারীর খাইল্যে(খালি) বাড়ি
যুবতী নারীর খাইল্যে রে বাড়িত বন্ধু,
কত রসিক আসে যায়
কত রসিক আসে যায়।
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়।
এমন কোঠা নয় দরজা, মধ্যম তালা বন
সে তালা খুলিতে পারলে বন্ধু সে বড় সুজন,
এমন কোঠা নয় দরজা বন্ধু মধ্যম তালা বন
সে তালা খুলিতে পারলে ও ভাই সে বড় সুজন,
চাবি পাইতাম খুলি চাইতাম রে
চাবি পাইতাম খুলি চাইতাম,
কোন পালঙ্কে বন্ধু নিদ্রা যায়
কোন পালঙ্কে বন্ধু নিদ্রা যায়।
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়।
কহে হীন খায়রুজ্জামা
হন্ডে(কোথায়) গেলে পাই,
লাগত(নাগাল) পাইতাম
কোলত লইতাম তারে পান খিলি খাবাই,
পয়সা পাইতাম কিনি দিতাম রে
পয়সা পাইতাম কিনি দিতাম,
সুরমা লাগাই দিতাম বন্ধুর গায়
সুরমা লাগাই দিতাম বন্ধুর গায়,
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
আয়না-ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়।
আয়না কিনিলাম, চিরুনি কিনিলাম
তেল কিনিবার কথা মনত নাই,
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়।
Discussion
Public comments for Khirkir Kinaray are available on the discussion page.
View discussion