হরি বল রে সুজন নাইয়া, হরি বলা হরি বল।।
কাঁচা ডালে ধরছে মধু, শুকনা ডালে ফল।
আলগা থাকি পাড়িয়া আনে যার আছে আকল।।
আগাপাছা ছয়জন মাঝি মধ্যে নিত্যানন্দ
মস্তুলেতে শ্ৰীচৈতন্য ডেঙ্কা মারিয়া চল।।
বিষম ডাকাতির ঘাটে করছি চলাচল
ঘুমাইও না চেতন থাকিও ঘুমাইলে বেকল।।
ভাইবে রাধারমণ বলে শুন রে অজ্ঞান মন
মিছা আইলাম এ সংসারে মায়াতে পাগল।
Discussion
Public comments for Hari Bolo Re Sujan Naiya are available on the discussion page.
View discussion