খোলা জানালার পাশে বসে থাকি
দেখি ওই নীল আকাশ
মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো
যা হারিয়ে গেছে আজ দূর অজানায়।
তোমার ঐ হাসিমাখা মুখ
বড় বেশী মনে পড়ে যায়
কেন চলে গেলে তুমি দূরে
আমায় একা ফেলে নিরালায়।
তুমি কি আজও মনে করো আমায়
নাকি ভুলে গেছো সব মায়া
আমি আজও সেই আগের মতই
খুঁজি শুধু তোমার ছায়া।
Discussion
Public comments for Khola Janala are available on the discussion page.
View discussion