ক্ষম অপরাধ ওহে দীননাথ,
কেশে ধরে আমায় লাগাও কিনারে।
তুমি হেলায় যা কর তাই করতে পার,
তোমা বিনে পাপী তারণ কে করতে পারে।
শুনতে পাই পরম পিতে গো তুমি,
তোমার অতি অবোধ বালক গো আমি।
যদি ভজন ভুলে কুপথে ভ্ৰমি,
তবে দাও না কেনে সুপথ স্মরণ করে।
পতিতকে তরাও হে পতিতপাবন নাম,
তাইতে তোমায় ডাকি গুণধাম।
এবার আমার বেলায় কেনে হলে বাম,
আমি আর কতকাল ভাসব দুঃখ-সাগরে।
অথায় তরঙ্গ আতঙ্গে মরি,
কোথায় হে অপারের কাণ্ডারী।
ফকির লালন বলে, তরাও তো তরী
নইলে দয়াল নামে দোষ্য রবে সংসারে।
না বুঝে পাপ-সাগরে ডুবে খাবি খাই
শেষ কালে তোর দিলাম গো দোহাই।
এবার আমায় যদি না তরাও গো সাঁই
তোমার দয়াল নামের দোষ রবে সংসারে।
Discussion
Public comments for Khoma Oporadh Ohe Dinonath are available on the discussion page.
View discussion