কি দিয়া সুধিমু প্ৰেম ঋণগো রাই আমার সে ধন নাই।
তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
মনেতে সাধন করি শুন গো কিশোরী বাঁশিতে তোমার গুণ গাই
রাধা প্রেমাধীনী আমি সে প্ৰেমারিণী ঠেকিয়াছি বিষম দায়,
দানপত্র নাম লিখি আর কি আছে দিব বা-কি
প্ৰাণ দিয়ে ঋণ মুক্তি চাই।
তোমার কারণে করে বাঁশি ধারণে ত্ৰিভঙ্গ হইয়ে দাঁড়াই
বলে রাধারমনে মনের অকিঞ্চনে অন্তিমেতে চরণ যেন পাই।
Discussion
Public comments for Ki Diya Sudhimu Prem Rin are available on the discussion page.
View discussion