কী নামে ডাকবো তোমাকে
কানে কানে বলে তুমি দাও,
কী নামে ডাকবো তোমাকে
কানে কানে বলে তুমি দাও,
কোন ফুল ভালোবাসো তুমি
নাম টা জানিয়ে শুধু যাও ..
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও,
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও,
কোন ফুল ভালোবাসো তুমি
আমাকে তুমি দিয়ে দাও …
কী নামে ডাকবো তোমাকে
কানে কানে বলে তুমি দাও।।
ও বাঁশির সুর তো তুমি নও
হৃদয়েরই নূপুর জানি,
গোধূলির রং গায়ে মেখে
বাজবে শুধুই রিনিঝিনি।
ও বাঁশির সুর তো তুমি নও
হৃদয়েরই নূপুর জানি,
গোধূলির রং গায়ে মেখে
বাজবো শুধুই রিনিঝিনি।
গোলাপি খাম টা এনেছি
চুপিচুপি কাছে রেখে দাও,
কোন ফুল ভালোবাসো তুমি
নাম টা জানিয়ে শুধু যাও …
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও।।
শুভ্রা কি নীলাঞ্জনা
বলো না কি নাম তুমি চাও ?
হাজার ফুলের ডালি থেকে
ভালোবাসো যে টা তুলে নাও।
ও আমি যদি হই ওগো ফুল
প্রজাপতি তুমি হয়ে যাও,
ডাকবে আমাকে যে নামে
গোলাপি খামে লিখে দাও।
আমারই হবে তুমি জানি
একবার কথা দিয়ে যাও,
কোন ফুল ভালোবাসো তুমি
নাম টা জানিয়ে শুধু যাও …
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও,
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও।
Discussion
Public comments for Ki Name Dakbo Tomake are available on the discussion page.
View discussion