Back to Library
Devotional

কী রাগিণী বাজালে হৃদয়ে Ki Ragini Bajale Hridoye

Rabindranath Tagore

Ki Ragini Bajale Hridoye lyrics by Rabindranath Tagore (1895). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কী রাগিণী বাজালে হৃদয়ে, মোহন, মনোমোহন,
তাহা তুমি জান হে, তুমি জান॥
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
কিসে মোহিলে মন প্রাণ,
তাহা তুমি জান হে, তুমি জান॥

আমি শুনি দিবারজনী
তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।
তুমি কেমনে মরম পরশিলে মম,
কোথা হতে প্রাণ কেড়ে আন,
তাহা তুমি জান হে, তুমি জান॥

Read in Banglish
Ki ragini bajale hridoye, mohon, monomohon, Taha tumi jano he, tumi jano. Chahile mukh-pane, ki gahile nirobe Kise mohile mon pran, Taha tumi jano he, tumi jano. Ami shuni dibarojoni Tari dhoni, tari protidhoni. Tumi kemone morom poroshile momo, Kotha hote pran kere ano, Taha tumi jano he, tumi jano.

Related songs

More songs you may enjoy.

Reflective

Man Obhiman Bhashiye Diye

মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়

Rabindranath Tagore

"মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়-- তারে এগিয়ে নিয়ে আয়॥ চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--"

Devotional

Sajani Sajani Radhika Lo

সজনি সজনি রাধিকা লো

Rabindranath Tagore

"সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Romantic

Ja Chilo Kalo Dholo

যা ছিল কালো ধলো

Rabindranath Tagore

"যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল। যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥"

Discussion

Public comments for Ki Ragini Bajale Hridoye are available on the discussion page.

View discussion