কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল ।
চরণ চপল গতি লোচন লেল ।।
অব সবখণ রহু আঁচরে হাত ।
লাজে সখীগণে না পুছয়ে বাত ।।
কি কহব মাধব বয়স কি সন্ধি ।
হেরইতে মনসিজ মন রহু বন্দী ।।
তইও কাম হৃদয়ে অনুপাম ।
রোয়ল ঘট উঠল কয় ঠাম ।।
শুনইব রসকথা থাপয়ে চিত ।
যৈসে কুরঙ্গিণী শুনই সঙ্গীত ।।
শৈশব যৌবনে উপজল বাদ ।
কোই না মানয়ে জয় অবসাদ ।।
বিদ্যাপতি কৌতুক বলিহারি ।
শৈশব সে তনু ছোড় নহি পারি ।।
Discussion
Public comments for Kichu Kichu Utpati Ankura Bhela are available on the discussion page.
View discussion