পহিল বদরী কুচ পুন নবরঙ্গ ।
দিনে দিনে বাঢ়য় অনঙ্গ ।।
সে পুন ভৈ গেল বীজ কপোর ।
অব কুচ বাঢ়ল শ্রীফল জোর ।।
মাধব পেখল রমণী সন্ধান ।
ঘাটহি ভেটল করত সিনান ।।
তনু শুক বসন হিরদয় লাগি ।
যে পুরুখ দেখব তকর ভাগি ।।
উরহি লোলিত চাঁচর কেশ ।
চামরে ঝাঁপল কনক মহেশ ।।
ভনই বিদ্যাপতি শুনহ মুরারি ।
সুপুরুখ বিলসয় সে বরনারি ।।
Discussion
Public comments for Pahil Badari Kucha Puna Navaranga are available on the discussion page.
View discussion