কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর
অথবা পিতলের ঠাকুর বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে
মাটির নৈবিদ্য সাজিয়ে
সংক্ষেপে ধরতে চাও মনা স্বর্গের দৌরাস্তা।
কৃষ্ণটা কি এতোই সস্তা?
দেখি হরিসভায় টেপরেকর্ডার শোনায় ভক্তি গান
ভক্তরা কেউ বসে ঝিমায় কেউ খায় বিড়ি-পান
আমার ভাবতে অবাক লাগে ধর্মের কি দুরবস্থা।
কৃষ্ণটা কি এতোই সস্তা?
করতো মুণি-ঋষি কঠোর সাধন পাহাড় বা জঙ্গলে
ধর্ম রাজ্যে মোক্ষ সাধন হয় না কৌশলে
যেথায় সোনা বলে চালানো যাবেনা রে দস্তা।
কৃষ্ণটা কি এতোই সস্তা?
ভজো মনফুলে বনমালী হৃদয় মন্দিরে
ধর্মের নামে ভণ্ডামী ছাড়ো ধীরে ধীরে
নকুল কয় সব জলে ফ্যালো ভরিয়া বস্তা।
কৃষ্ণটা কি এতোই সস্তা?
Discussion
Public comments for Kine Kosthipathor Oshto Dhatur are available on the discussion page.
View discussion