কেউ কি জানে এ অবশ চোখে
কত কাল আর ঘুম হয়না
কেউ কি জানে এ নিরবতা
বহুদিন হলো আলো দেখেনা
কেউ কি জানে এ শহর জুড়ে
কত কান্না আজো করে হাহাকার
কেউ কি জানে এ রাতের আঁধারে
মিশে আছে যন্ত্রণার এ পাহাড়
কত শত স্বপ্নের ভিড়ে
তোমার পথের মাঝে আজো
দাঁড়িয়ে আমার এই সত্ত্বা
আজো প্রার্থনায় শুধু তোমায় চাওয়া
শুধু দিয়ে গেলে আমায় যন্ত্রণা
সব হারিয়ে এই নিঃস্ব সকাল
কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ
সব হারিয়ে এই ক্লান্ত শরীর
খোঁজে নাতো আর তোমায়
সব হারিয়ে এই নিঃস্ব সকাল
কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ
সব হারিয়ে এই ক্লান্ত শরীর
খোঁজে নাতো আর তোমায়
সব আঁধারে মিশে
বিঁধে ব্যর্থ আবেগে
অবাক সে রাতের আঁধারে
হারালে কোথায় নীরবে
কত ব্যর্থ মায়ায় তোময় ভালোবেসেছি
আজো ক্লান্ত শরীর খোঁজে শুধু তোমায়
আজো একা বদ্ধ ঘরে আঘাত ঘিরে
শুধু দিয়ে গেলে আমায় যন্ত্রণা
সব হারিয়ে এই নিঃস্ব সকাল
কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ
সব হারিয়ে এই ক্লান্ত শরীর
খোঁজে নাতো আর তোমায়
সব হারিয়ে এই নিঃস্ব সকাল
কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ
সব হারিয়ে এই ক্লান্ত শরীর
খোঁজে নাতো আর তোমায়
Discussion
Public comments for Klanto Shorir are available on the discussion page.
View discussion