জানো কিনা তুমি
কত আঁধারে নিজেকে
রেখেছি বন্দি আমি
বোঝো কিনা তুমি
আমার এই চোখের ভাষা
যা খোঁজে তোমার স্মৃতি
কিছু কথা মিশে যাবে
কিছু ব্যথা রয়ে যাবে
অবাক এই রাতের আঁধারে
শূন্য হয়ে আছে সবই
পূর্ণতাতেও রওনি তুমি
অপ্রাপ্তির এই শহরে……
শত স্বপ্ন ভেঙে গেছে
তীব্র আঘাত বিঁধে আছে
ক্লান্ত হৃদয় খোঁজে শুধু
প্রার্থনা………
চেয়ে থাকি রাতের ওই আকাশে
এই ব্যথার বোঝ কমাতে
তুমি আমার না পাওয়া
প্রার্থনা……
হ……হ……
না……নানা……
কেউ কি বোঝে
হাসির আড়ালে
কতটা ব্যথা জমে আছে
জানিনা কেন
হারালে প্রিয়
বোঝেনা মন কোন ভাবেই
তুমি আর নেই আমার
নেই কিছু তোমার আমার
তোমার ওই শহরে
পাবেনা আর আমায়
কিছু কথা মিশে যাবে
কিছু ব্যথা রয়ে যাবে
অবাক এই রাতের আঁধারে
শূন্য হয়ে আছে সবই
পূর্ণতাতেও রওনি তুমি
অপ্রাপ্তির এই শহরে……
শত স্বপ্ন ভেঙে গেছে
তীব্র আঘাত বিঁধে আছে
ক্লান্ত হৃদয় খোঁজে শুধু
প্রার্থনা………
শত স্বপ্ন ভেঙে গেছে
তীব্র আঘাত বিঁধে আছে
ক্লান্ত হৃদয় খোঁজে শুধু
প্রার্থনা………
Discussion
Public comments for Na Pawa Purnota are available on the discussion page.
View discussion