কই গেলে পাই তারে কই গেলে পাই।
পাইলে শ্যামরে লইয়া কোলে নগরে বেড়াই।।
পাইলে শ্যামরে ধরব গলে ছাড়াছাড়ি নাই।
আত্মীয় জানিয়ে প্রাণবন্ধুরে হৃদয়ে দিলাম ঠাঁই।।
ছিল আশা দিল দাগা আর প্রেমে কাজ নাই।
জাতিজুতি ফুল মালতী মালাটি গাথাই।।
দেখলে মালা উঠবে জ্বালা কার গলে পরাই।
আগর চন্দন উঠে কান্দন কার অঙ্গে ছিটাই।।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি রাই।
চন্দ্রার কুঞ্জে থইয়া বন্ধে দুয়ারে জাগাই।
Discussion
Public comments for Koi Gele Pai Tare Koi Gele Pai are available on the discussion page.
View discussion