কোন কল আইলো ভবে
কলেই করে কাম কারখানা
কিবা কল বানাইলো রাব্বানা।।
বানাইলো বানাইলো কল,
কলের নাই ঠিক ঠিকানা
নানান ভঙ্গির কলের কাম
দেখলেও হয় কল গোণা।।
কলের প্যাচে পড়ছে যারা,
কল সে দেয় নামখানা
কলে কলে দেয় মিরাক্কেল
কলের কাম বুঝিনা।।
কলে করে কতই কর্ম
আসল কর্ম কোনখানা
নাঈম কলে কাম করিলো
নাম ধরিয়া রাব্বানা।।
Discussion
Public comments for Kon Kol Ailo Bhobe are available on the discussion page.
View discussion