কে যেন কাছে দাঁড়িয়ে ছিল, এখন নেই
নাকি এসবই স্বপ্ন?
এই পথ মিশেছে দূরের কুয়াশায়
তারপর কুয়াশার মাঠে
কী এক পাখি উড়ে গেল, চলে গেল
শীতের রাতে এমন লগ্নে
স্থির আমি, হাঁটছে পথ
শূন্যে আমি কিংবা নই
থাকা না-থাকার মাঝামাঝি অবশ এই অনুভূতি
ডুবে যাচ্ছি অলীক ঘোরে
Discussion
Public comments for Obosh are available on the discussion page.
View discussion