কথা কয় কাছে, দেখা দেয় না।
নড়েচড়ে হাতের কাছে,
খুঁজলে জনম ভোর মেলে না।
খুঁজি তারে আসমান জমি,
আমারে চিনিনে আমি,
এত বিষম ভুলে ভ্রমি,
আমি কোন জন, সে কোন জনা৷
(আহা মরি)
রাম রহিম বলছে সেজন,
ক্ষিতি জল কি বাউ হুতাশন,
শুধালে তার অন্বেষণ,
মুক্ষু দেখে কেউ বলে না।
হাতের কাছে হয় না খবর,
কি দেখতে যাই দিল্লী নগর।
সিরাজ কয় লালন রে, তোর
সদাই মনের ভ্রম যায় না।।
Discussion
Public comments for Kotha Koy Kache Dekha Dey Na are available on the discussion page.
View discussion