Back to Library
Devotional

তোমার মত দয়াল বন্ধু আর পাব না Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na

Lalon Shah

Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ও হে রসুল ছেড়ে যেও না।

তুমি হে খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য,
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।

আমরা সব মদিনাবাসী
ছিলাম যেমন বনবাসী
তুমি আসায় জ্ঞান পেয়েছি
আছে সান্ত্বনা।

আসমানি আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
আজকে মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যাবে না।

তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে, আর তো এমন
বাতি জ্বলবে না৷।

Read in Banglish
Tomar moto doyal bondhu ar pabo na. Dekha diye o he rosul chere jeo na. Tumi he khodar dosto Oparer kandari sotyo, Toma bine parer lokkho Ar dekha jay na. Amra sob modinabasi Chilam jemon bonobasi Tumi asay gyan peyechi Ache santona. Asmani ain diye Amader sob anle rahe Ajke moder phaki diye Chere jabe na. Toma bine erup shason Ke korbe ar diner karon Lalon bole, ar to emon Bati jolbe na.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Kotha Koy Kache Dekha Dey Na

কথা কয় কাছে, দেখা দেয় না

Lalon Shah

"কথা কয় কাছে, দেখা দেয় না। নড়েচড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভোর মেলে না।"

Devotional

O Gourer Prem Rakhite Samanne Ki Parbi Tora

ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

Lalon Shah

"ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জেন্তে মরা৷"

Philosophical

Shuddho Prem Sadhle Jara

শুদ্ধ প্রেম সাধলে যারা

Lalon Shah

"শুদ্ধ প্রেম সাধলে যারা, কাম-রতিকে রাখলে কোথা। বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা।।"

Philosophical

Snan Koro Bhai Dub Dio Na Jomunai Giye

স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে

Lalon Shah

"স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে তবে হয়ত ডুবতে পার, রাজহংসের ভাব ধরিয়ে ॥"

Philosophical

Je Rupe Sai Ache Manushe

যে রূপে সাঁই আছে মানুষে

Lalon Shah

"যে রূপে সাঁই আছে মানুষে, রসের রসিক না হলে কি পাবে তার দিশে। বেদী ভাই বেদ পড়ে সদায় আসলে গোলমাল বাধায়"

Devotional

Murshid Rong-mohole Soday Jholok Dey

মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয়

Lalon Shah

"মুরশিদ রঙ-মহলে সদায় ঝলক দেয় যার ঘুঁচেছে মনের আঁধার সেই দেখতে পায়।।"

Discussion

Public comments for Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na are available on the discussion page.

View discussion