Back to Library
Triumphant

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন Kothin Loha Kothin Ghume Chilo Acheton

Rabindranath Tagore

Read Kothin Loha Kothin Ghume Chilo Acheton in Bengali and Banglish transliteration, from Achalayatan.

Updated

Lyrics

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে।
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে॥

পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে—
দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥

অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে—
নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥

Read in Banglish
Kothin loha kothin ghume chilo acheton, o tar ghum bhangainu re. Lokkho juger ondhokare chilo songopon, ogo, tay jagainu re. Posh meneche hater tole ja bolai se temni bole-- Dirgho diner mouno tahar aj bhagainu re. Ochol chilo, sochol hoye chuteche oi jogot-joye-- Nirbhoye aj dui hate tar rash bagainu re.

Related songs

More songs you may enjoy.

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Devotional

Horoshe Jago Aji

হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে

Rabindranath Tagore

"হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে, প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥"

Mystical

Roy Je Kangal Shunya Hate

রয় যে কাঙাল শূন্য হাতে

Rabindranath Tagore

"রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥ আলোয় যারে মলিনমুখে মৌন দেখি আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি--"

Philosophical

Se Kon Pagol Jay

সে কোন্ পাগল যায়

Rabindranath Tagore

"সে কোন্‌ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে-- তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥"

Devotional

Shubhro Nobo Shonkho Tobo

শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে

Rabindranath Tagore

"শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল শুভজাগরণ-গীত। অরুণরুচি আসনে চরণ তব রাজে, মম হৃদয়কমল বিকশিত॥"

Philosophical

Shudhu Jaoa Asha

শুধু যাওয়া আসা

Rabindranath Tagore

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,"

Discussion

Public comments for Kothin Loha Kothin Ghume Chilo Acheton are available on the discussion page.

View discussion