কতদূর Koto Dur

Tahsan

ঐ দূরের আকাশ আজ রঙিন হলো
বদলে যাওয়ার নিয়মে
তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো
সঙ্গী করে তোমাকে
দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি
উড়তে থাকা মিছিলে
আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে
বন্দী তোমার মায়াতে

কতদূর, কতপথ একা একা ছুটে যাওয়া
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে

ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া
চোখ মেলে তাকিয়ে
ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা
তোমায় জুড়ে হারিয়ে

অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া
আঁধার কোথায় পালিয়ে
মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে
আছো তুমি পাশে দাঁড়িয়ে

বাংলিশ/Banglish

Oi durer akash aaj rongin holo Bodle jaoar niyome Tai bodle geche sob icchegulo Songi kore tomake Dekho urche dure koto rongin ghuri Urte thaka michile Aar dekhchi tomay du chokh jure Bondi tomar mayate Kotodur, kotopath eka eka chute jaoa Din sheshe pother banke Obak hoye khuje paoa tomake Ghum bhenge otha bhorer udas haoa Chokh mele takiye Dana mele ora sritir ghore fera Tomay jure hariye Onek obujh chaoa tomay phire paoa Andhar kothay paliye Moner gohin dware somoy kora nare Acho tumi pashe dariye

Discussion

Public comments for Koto Dur are available on the discussion page.

View discussion