Back to Library
Socially Conscious

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে Krishak Majur Poreche Ghor Andhare

Shah Abdul Karim

Read Krishak Majur Poreche Ghor Andhare in Bengali and Banglish transliteration, from Kalnir Dheu.

Updated

Album
Kalnir Dheu
Release

1954

কণ্ঠশিল্পী
শাহ আবদুল করিম
Lyrics

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
কী করা যায় উপায় বুদ্ধি
মিলে না আর বিচারে ॥

সুদখোর ঘুষখোর মজুদদারে
দালাল টাউট বাটপারে
আগুন দিয়াছে মোদের ঘরে
হয়েছে সাহেব বাবু
গরিবকে করেছে কাবু
বিনয়ে মানে না তবু
মরারে আরো মারে ॥

দিন হতে দিন আসে কঠিন
এই ভাবে আর বাঁচব কয়দিন
আবদুল করিম ভাবতেছে অন্তরে
হয়ে গেলাম নিরুপায়
দুঃখের বোঝা বাড়ছে সদায়
পড়েছি শয়তানি ধোকায়
তিন শয়তানের বাজারে ॥

Read in Banglish
Krishak majur poreche ghor andhare ki kora jay upay buddhi mile na ar bichare. Sudkhor ghuskhor mojuddare dalal taut batpare agun diyache moder ghore hoyeche shaheb babu goribke koreche kabu binoye mane na tobu morare aro mare. Din hote din ase kothin ei bhabe ar bachbo koydin Abdul Karim bhabteche ontore hoye gelam nirupay dukkher bojha barche soday porechi shoytani dhokay tin shoytaner bajare.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Chaitra Mashe Brishtir Jole Nilo Boro Dhan

চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান

Shah Abdul Karim

"চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ ॥ হাওর এলাকায় থাকি আমরা কৃষাণ হাড়ভাঙ্গা পরিশ্রম করি ফলাই বোরো ধান"

Socially Conscious

Diba Nishi Shuni Go

দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান

Shah Abdul Karim

"দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান কথা ধরো বিচার করো নিজের লাভ লোকসান গো"

Revolutionary

Krishok Mojur Bhai Sobare Janai

কৃষক মজুর ভাই সবারে জানাই

Shah Abdul Karim

"কৃষক মজুর ভাই সবারে জানাই কী পেয়েছ রয়েছ কার আশে শোষণের ফাঁদে পড়ে জনগণ কাঁদে স্বৈরাচার মনানন্দে হাসে রে ॥"

Resilient

Haor Elakabasi Bhaibonera

হাওর এলাকাবাসী ভাইবোনেরা

Shah Abdul Karim

"হাওর এলাকাবাসী ভাইবোনেরা পাড়াগাঁয়ে বসত করি চৌদিকে সমস্যা ঘেরা ॥"

Joyful

Rojar Pore Ailo Khushir Eider Din

রোজার পরে আইল খুশির ঈদের দিন

Shah Abdul Karim

"রোজার পরে আইল খুশির ঈদের দিন যে-রোজার বদলা দিতে আল্লাহ নিজে রয় জামিন"

Inspirational

Shanto Mone Vote Dao Ebar

শান্ত মনে ভোট দাও এবার

Shah Abdul Karim

"শান্ত মনে ভোট দাও এবার দেশের জনগণ বহু সমস্যার পরে আসিয়াছে নির্বাচন ॥"

Discussion

Public comments for Krishak Majur Poreche Ghor Andhare are available on the discussion page.

View discussion