কুল রাখ না-রাখ
তুমি সে জান,
গোকুলে তোমার কাজ
কুল ভোলানো॥
মহতের পিরিতি
বালির বাঁধসম,
কভু হাতে দাও দড়ি
কভু চাঁদ আন॥
কভু তুমি রাধার, চন্দ্রাবলীর কভু,
যখন যার তখন তার দিকে টান॥
রাজার অপরাধের নালিশ কোথায় করি,
তুমি জান শুধু বাঁশিতে মন-ভেজানো॥
Read Kul Rakho Na-Rakho Tumi Se Jano in Bengali and Banglish transliteration, from Giti-Shatadal.
Updated
1933
কুল রাখ না-রাখ
তুমি সে জান,
গোকুলে তোমার কাজ
কুল ভোলানো॥
মহতের পিরিতি
বালির বাঁধসম,
কভু হাতে দাও দড়ি
কভু চাঁদ আন॥
কভু তুমি রাধার, চন্দ্রাবলীর কভু,
যখন যার তখন তার দিকে টান॥
রাজার অপরাধের নালিশ কোথায় করি,
তুমি জান শুধু বাঁশিতে মন-ভেজানো॥
More songs you may enjoy.
মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী
Kazi Nazrul Islam
"মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী গোবিন্দ কৃষ্ণ মুরারি। গোবিন্দ কৃষ্ণ মুরারি হে, পাপ-তাপ-দুখ-হারী॥"
মোরে সেই রূপে দেখা দাও হে হরি
Kazi Nazrul Islam
"মোরে সেই রূপে দেখা দাও হে হরি। তুমি ব্রজের বালারে রাইকিশোরীরে ভুলাইলে যেই রূপ ধরি॥"
বনে চলে বনমালী বনমালা দুলায়ে
Kazi Nazrul Islam
"বনে চলে বনমালী বনমালা দুলায়ে! তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে॥ ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে,"
সখী যায়নি তো শ্যাম মথুরায়
Kazi Nazrul Islam
"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"
শোনে লো বাঁশিতে
Kazi Nazrul Islam
"শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম॥"
নবীন বসন্তের রানি তুমি
Kazi Nazrul Islam
"নবীন বসন্তের রানি তুমি গোলাপ-ফুলি ঢং॥ তব অনুরাগের রঙে আমি উঠিয়াছি রেঙে"
Discussion
Public comments for Kul Rakho Na-Rakho Tumi Se Jano are available on the discussion page.
View discussion