লাইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রাসুলুল্লাহ
পড়োরে মন দুরুদে-দুরুদে।।
মাবুদ আল্লাহ দুনিয়াদারি
জপো মন নাম তাহারি
ভাসাও নিজ মানব তরী
তাহার নাম সম্ভলে।।
তিনি এক,দয়াবান
সকলি তাহার মেহেরবান
সকলি তাহার দান
আলহামদুলিল্লাহ।।
আল্লাহর অসীম কৃপাগুণে
স্বর্গ পাবে ব্যাকুল মনে
জপো তার নাম সৎ সাধনে
ইয়া আল্লাহু আল্লাহ।।
নাঈম ভবে এক গুণাহগার
চায় মাবুদের দিদার
বিপাকে করিবেন উদ্ধার
ইনশা আল্লাহ।।
Discussion
Public comments for La Ilaha Illallahu are available on the discussion page.
View discussion