নেকি কর্ম থাকলে নি মোর
বেহেশত নছিব হবে
দয়াল জানি হাশরের দিন
কি- না জিজ্ঞাসিবে।।
নাঈম পড়লো ভাবনাতে
ভীন যদি বাসিবে
বন্ধে কেন করলো আপন
আমার মন মজাবে।।
নেকি কর্ম নাই রে আমার
সাথি না কেউ হবে
এই কথা ভাবিয়া নাঈম
কান্দে রে নিরবে।।
নাঈম পড়লো চিন্তা মাঝে
বিচার যখন হবে
মোর রায় জানি কী হয়
আল্লাহ কী বলিবে।।
Discussion
Public comments for Neki Kormo Thakle Ni Mor are available on the discussion page.
View discussion