কত কথা রাইখা দিছি
এই বুকেতে জমা,
এতো ব্যাথা দিছো বন্ধু
পাইবা কি আর ক্ষমা।
চোখ জুড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত
বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত,
হায় যাওয়ার মতো আমি থাকি
নাটক গুলাই বুকে রাখি,
মনের কথা মনেই থাকুক
শোনার মানুষ নাই,
আমায় চেনার মানুষ নাই,
আমায় বুঝার মানুষ নাই,
এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই।
নিজেরে ভাইঙা চুইরা গড়ছি কত শত
আগুনেতে পুইড়াও হইতে তোর মনেরই মতন,
আবেগের এই খেলাতে হাইরা গেছি আমি
তোর কাছে ছিলাম না রে একটু আমি দামি।
আজ আবেগ গুলা ভুইলা থাকি
নিজেই নিজের স্বপ্ন আঁকি,
আমি ছাড়া আমার আপন আর তো কেহ নাই।
আমায় চেনার মানুষ নাই,
আমায় বুঝার মানুষ নাই,
এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই।
আমায় চেনার মানুষ নাই,
আমায় বুঝার মানুষ নাই,
এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই।
Discussion
Public comments for Mayar Dunia are available on the discussion page.
View discussion