একটা চাঁদ ছাড়া রাত
আঁধার কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আঁচল ছাঁয়া।
পাইনি মাগো অনেক বছর
তোমার আঁচল ছাঁয়া।
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।
খাঁচার পাখি খাঁচায় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে।
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে।
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটা চাঁদ ছাড়া রাত
আঁধার কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
Discussion
Public comments for Ma are available on the discussion page.
View discussion