মা আমার খেলান হলো।
খেলা হলো গো আনন্দময়ি॥
ভবে এলেম কর্তে খেলা, করিলাম ধূলা-খেলা,
এখন কাল পেয়ে পাষাণের বালা, কাল যে নিকটে এলো॥
বাল্যকালে কত খেলা, মিছে খেলায় দিন গোঁয়ালো।
পরে জায়ার সঙ্গে লীলা-খেলায় অজপা ফুরায়ে গেল॥
প্রসাদ বলে বৃদ্ধকালে অশক্ত কি করি বল।
ওমা শক্তিরূপা ভক্তি দিয়ে মুক্তিজলে টেনে ফেল॥
Discussion
Public comments for Ma Amar Khelan Holo are available on the discussion page.
View discussion