মাগো এ পাতকী ডুবে যদি যায়
অন্ধকার চির মরণ সিন্ধুনীরে,
তোমারি মহিমা কিছু বাড়িবে না তায়।
কত জ্ঞান, বুদ্ধি, বল, স্নেহ-করুণা, দেহ,
স্বাস্থ্য, সাধুজন সঙ্গ, বন্ধু দেহ,
নিষ্কলঙ্ক মন, মধুময় পরিজন,
পুণ্য চরণ ধূলি দিয়েছ আমায়।।
মম সুপ্ত হৃদয়, করি নয়ন নিমীলন,
না করিল তব করুণা অনুশীলন।
মোহ ঘিরিল মোরে রহি’ চির ঘুম ঘোরে,
ব্যর্থ জীবন গেল ফুরাইয়ে হায়!
এসো দীন দয়াময়ী! রক্ষ রক্ষ, লহ
কোলে, ভীত, হেরি নরক ভয়াবহ।
দুষ্কৃত এ পতিতে, হবে গো স্থান দিতে-
অশরণের শরণ, শ্রীচরণ ছায়।।
Discussion
Public comments for Mago E Patoki Dube Jodi Jay are available on the discussion page.
View discussion