Back to Library
Spiritual

মানুষ ভজলে সোনার মানুষ হবি Manush Bhojle Sonar Manush Hobi

Lalon Shah

Read Manush Bhojle Sonar Manush Hobi in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছেড়ে ক্ষ্যাপারে, তুই মূল হারাবি

দ্বি-দলের মৃণালে
সোনার মানুষ উজলে;
মানুষ-গুরুর কৃপা হলে
জানতে পাবি।

এই মানুষে মানুষ গাথা
দেখ না যেমন আলেক লতা;
জেনে শুনে মুড়াও মাথা
জাতে ত্বরাবি৷

মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যাকার
লালন বলে, মানুষ আকার
ভজলে ত্বরাবি।

Read in Banglish
Manush bhojle sonar manush hobi. Manush chhere khyapa re, tui mul harabi Dwi-doler mrinale Sonar manush ujle; Manush-gurur kripa hole Jante pabi. Ei manushe manush gatha Dekh na jemon alek lota; Jene shune murao matha Jate tworabi. Manush chara mon amar Porbi re tui shunnyakar Lalon bole, manush akar Bhojle tworabi.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Devotional

Kothay Achere Shei Din Dorodi Shai

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

Lalon Shah

"কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়।"

Devotional

Pare Ke Jabi Tora Ay Na Chute

পারে কে যাবি তোরা আয় না জুটে

Lalon Shah

"পারে কে যাবি তোরা আয় না জুটে। নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।। হরি নামের তরী আর রাধা নামের বাদাম তাঁর।"

Mystical

Barir Kache Arshinagar

বাড়ির কাছে আরশিনগর

Lalon Shah

"বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।।"

Philosophical

Bhaber Nodite Ami Dub Dilam Na

ভাবের নদীতে আমি ডুব দিলাম না

Lalon Shah

"ভাবের নদীতে আমি ডুব দিলাম না। আমি নিত্য গঙ্গায় স্নান করি কূলে বসে ঐ রূপ হেরি নদীর কূলে কূলে বেড়াই ঘুরি"

Discussion

Public comments for Manush Bhojle Sonar Manush Hobi are available on the discussion page.

View discussion