মানুষের মনে ভোর হোলো আজ অরুণ গগনতল
আলোকের শিশু ছুটে এসে বলে আলোক তীর্থে চল।।
ঐ নতুন যুগের সূর্য তোর নয়নে নয়নে জ্বালা
বাজে পরানে আশার সূর্য আর কন্ঠে বিজয়মালা,
চিরযৌবন জাগেরে, জাগে চিরচঞ্চল।।
মোরা স্বপ্ন দেখি যে আজ ঐ সুন্দর হল ধরা
(আর) মানুষের প্রেমে আজ মানুষের বুক ভরা।
ওরে সবার লাগিয়া প্রাণরে আর সবার লাগিয়া গান
তাই জীবনের ভালোবাসিয়া মোরা জীবন করিব দান
মোরা দুখের কাঁটা ভোলায়ে ফোটাব কমল দল।।
Discussion
Public comments for Manusher Mone Bhor Holo are available on the discussion page.
View discussion